লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম এক বিবৃতিতে বলেছেন, আমরা এই অঞ্চলের ইতিহাসে এক বিপজ্জনক পর্যায়ে রয়েছি, যেখানে মার্কিন সরকারের সমর্থনে ইসরায়েল আমাদের ওপর আগ্রাসন চালিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, শত্রুর লক্ষ্য হলো আমাদের অধিকার থেকে বঞ্চিত করা এবং জোর করে আমাদের ভূমি দখল করা আর আমাদের প্রতিরোধের লক্ষ্য হলো আমাদের ভূমিকে মুক্ত করা। শত্রু যতই উদ্ধত হোক না কেন সে তার লক্ষ্য অর্জন করতে পারবে না।
শেখ নাঈম কাসেম আরও বলেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই এবং ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন অব্যাহত রয়েছে। লেবানন এমন একটি দেশ যারা আগ্রাসনের শিকার এবং এই দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার নিশ্চয়তা প্রয়োজন। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করেনি এবং এ পর্যন্ত তারা ১০,০০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
