বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Logo
×

কৃষক কার্ড বিতর্কে টাঙ্গাইলের কবির হোসেন, দিলেন কৃষিকাজের প্রমাণ

টাঙ্গাইল প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

টাঙ্গাইল সদরে কৃষক কার্ড পাওয়া নিয়ে আলোচনায় আসা কবির হোসেন নিজের কৃষক পরিচয়ের পক্ষে বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেছেন। তিনি উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারুটিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কবির হোসেন দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তিনি নিজে মাঠে কাজ করার পাশাপাশি কৃষকদের জীবনযাপন, সমস্যা ও অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কন্টেন্ট তৈরি করে থাকেন। তার এসব ভিডিও ও পোস্ট স্থানীয়ভাবে বেশ পরিচিতি পেয়েছে।

সম্প্রতি কৃষক কার্ড পাওয়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষিতে তিনি তার কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন, যা তার দাবি অনুযায়ী কৃষক হিসেবে তার অবস্থানকে স্পষ্ট করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কবির হোসেনের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যাচাই-বাছাই করা প্রয়োজন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...