নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ে বাড়ির খাবার দিতে দেরি হওয়া কেন্দ্র কর বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) বিকেল চারটার দিকে উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন:মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
জানা গেছে, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ের সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের হাছেমের ছেলের বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরপক্ষ আসার পর খাবার সংকট তৈরি হয়। কনে পক্ষের লোকজন অভিযোগ করেন বরপক্ষ বেশি লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
