সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭ জন নিহত

আন্তর্জাতিক প্রথম সমাচার ০২ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

অক্টোবরে “যুদ্ধবিরতি” ঘোষণা সত্ত্বেও ইসরায়েল প্রতিদিন গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কেবল গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে সামরিক হামলায় নিহত সাতজনের মরদেহ আনা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২,৬০৮ জনে।

স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে “যুদ্ধবিরতি” ঘোষণার পর থেকে এ পর্যন্ত আরও ৮২৮ জন প্রাণ হারিয়েছেন।

তবে এই পরিসংখ্যানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজার হাজার নিহতের হিসাব অন্তর্ভুক্ত নয়। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করতেও হিমশিম খাচ্ছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...