ঢাকা প্রিমিয়ার লীগের ৮ম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যাট হাতে ব্যাট হাতে ১০০ বলে ৭৪ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তাইবুর রহমান।
৪৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আদিল সিদ্দিকীর ২৪, কমলের ২৩, সাজিদ হাসানের ২৩ ও সোহাগ গাজীর ৩৫ বলে ৫০ রানে চড়ে অলআউট হওয়ার আগে ২০৯ রান করে ব্রাদার্স। মোহামেডানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন রিপন মন্ডল, তাইবুর রহমান, মুশফিক হাসান ও নাঈম আহমেদ।
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পরলেও অধিনায়ক তাওহীদ হৃদয়ের ৮৫ বলে ৮২ ও তাইবুর রহমানের ১০০ বলে ৭৪ রানে চড়ে ৪৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রান করে ৫ উইকেটের জয় তুলে নেয় মোহামেডান।
তাওহীদ হৃদয় ৮২ রান করলেও অলরাউন্ডার পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন তাইবুর রহমান। বিফলে গেছে সোহাগ গাজীর ৩৫ বলে ৫০ ও ২ উইকেট শিকারের অলরাউন্ড নৈপুণ্য।
এটি মোহামেডানের ২য় ম্যাচে ২য় জয় ও ব্রাদার্সের টানা ২য় পরাজয়।
