সিলেট টেস্টে ৪৩৭ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ ৪র্থ দিনের শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়েছে পাকিস্তান| ওপেনার আব্দুল্লাহ ফজলকে ব্যক্তিগত ৬ রানে ফেরান নাহিদ রানা| ২১ রান আজান ওয়াইজকে ফেরান মেহেদী হাসান মিরাজ| এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ পাকিস্তানের| জয়ের জন্য আরো ৩৭৫ রান দরকার|
এর আগে সিলেটে ২য় টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ| শেষ ভরসা হিসেবে লিটন দাস মিরাজ-শরিফুলদের নিয়ে লড়াই করে দূর্দান্ত শতক করেন| টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক করে ১২৬ রানে ফিরেন লিটন, তাইজুল ১৬ রান করেন, শরিফুল ১২ রানে অপরাজিত থাকেন| অলআউট হওয়ার আগে ২৭৮ রান করে বাংলাদেশ| পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৩, খুররাম শেহজাদ ৪ ও হাসান আলী ২ উইকেট শিকার করেন|
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুল নাহিদদের বোলিং তোপে পড়ে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান| পাকিস্তানের পক্ষে বাবর আজম ৬৮ রান করেন ও সাজিদ খান ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন| বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা| ২টি করে উইকেট শিকার করেন মিরাজ ও তাসকিন|
৪৬ রানের লিড নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে মুশফিকের ১৩৭, লিটনের ৬৯, জয়ের ৫২ ও মোমিনুলের ৩০ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৩৯০ রান করে বাংলাদেশ| ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রানের|
উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজে ইতিমধ্যে ১- ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ|
