সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

নর্দান সাইপ্রাসে বাংলাদেশি কমিউনিটির নতুন আংশিক কমিটি ঘোষণা

প্রথম সমাচার ডেস্ক ১১ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

নর্দান সাইপ্রাসে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন -এর ২০২৬ সালের নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখরা।

নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন (ফেনী) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন (নোয়াখালী)। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন (বরগুনা) এবং সহ-সভাপতি পদে রয়েছেন (কিশোরগঞ্জ)।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা), সাংগঠনিক সম্পাদক (নোয়াখালী) এবং আইন বিষয়ক সম্পাদক (ঢাকা)।

কমিউনিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, এই আংশিক কমিটির মাধ্যমে নর্দান সাইপ্রাসে বসবাসরত বাংলাদেশিদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করা হবে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রবাসীদের সম্পৃক্ত করে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর কমিউনিটি গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।

কমিউনিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখবে এবং নর্দান সাইপ্রাসে বাংলাদেশি পরিচয় ও ঐক্যকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল প্রবাসী বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...