সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Logo
×

নারীদের জন্য এলপিজি কার্ড চালু করবে সরকার: যশোরে প্রধানমন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

মা-বোনদের রান্নাঘরের সংকট দূর করতে দেশের নারীদের জন্য বিশেষ এলপিজি কার্ড চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের মা ও বোনেরা যাতে রান্না করতে গিয়ে গ্যাস বা জ্বালানি সংকটে না পড়েন, সেজন্য সরকার বিশেষ এলপিজি কার্ডের ব্যবস্থা করবে। এই কার্ডের মাধ্যমে নারীরা সহজে এবং সাশ্রয়ী মূল্যে রান্নার গ্যাস সংগ্রহ করতে পারবেন।

তারেক রহমান বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই তার সরকারের প্রধান লক্ষ্য। বিশেষ করে গৃহিণীদের দৈনন্দিন জীবনের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলেও তিনি উল্লেখ করেন।

এলপিজি গ্যাসের উচ্চমূল্য এবং সরবরাহ সংকটের কারণে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ পরিবারগুলো দীর্ঘদিন ধরে রান্নার জ্বালানি নিয়ে নানা বিপাকে পড়ছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সেই সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জনসভায় উপস্থিত হাজার হাজার মানুষ এই ঘোষণাকে উষ্ণ অভিনন্দন জানান এবং করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো ময়দান।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...