নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের ১ম ম্যাচে আজ ২.০০ ঘটিকায় মাঠে নামবে বাংলাদেশ। তবে চট্টগ্রামে রাত ও সকালে ঝড়ো বৃষ্টি হওয়ায় ম্যাচের সময়েও বৃষ্টির শংকা থাকছে।
ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। টি২০ দলে তারকা পেসাররা না থাকলেও রিপন মন্ডল ও সাকলাইন এর মতো প্রতিশ্রুতিশীল বোলার জায়গা করে নিয়েছেন।
বাংলাদেশের টি২০ দল ওয়ানডে দল থেকে অনেকটাই ভিন্ন। তাই একাদশ কেমন হবে, সহজ করে বলা কঠিন। বিশেষ করে স্পিন বিভাগে রিশাদ, মাহেদী হাসান ও নাসুম থাকায় এবং তিনজনই অলরাউন্ড পারফর্ম করতে পারায় কোন ২ জন একাদশে থাকবেন তা ধারণা করা কঠিন। পাশাপাশি পেস বোলার হিসেবে শরিফুল ও ইতিপূর্বে ৩ আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলা রিপন মন্ডলের সুযোগ পাওয়া নিশ্চিতই বলা যায়, তবে পেস অলরাউন্ডার তানজিম সাকিব ও সাইফুদ্দিনের মধ্যে কোন একজন সুযোগ পাবেন। ব্যাটারদের মধ্যে পারভেজ ইমনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, মিডল অর্ডারে সুযোগ পাবেন নুরুল হাসান সোহান, এছাড়া কোন অপশন নেই। ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ তামিম থাকছেন, লিটন দাশ তিনে, তাওহীদ চারে, শামীম পাঁচ ও সোহান ছয়ে খেলবেন ধারণা করা যায়। পজিশন গড়মিল হতে পারে, তবে তারা একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
১ম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নুরুল হাসান, রিশাদ হোসেন, মাহেদী হাসান, রিপন মন্ডল, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব/সাইফুদ্দিন।
