নেত্রকোনার মদন উপজেলায় এক মাস বয়সী নবজাতককে ছুড়ে ফেলে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক মুদি দোকানদারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কৌশলে ওই নারীর ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় তার সঙ্গে থাকা এক মাস বয়সী শিশুটিকেও ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে।
আরও পড়ুন:ত্রাণের পাশাপাশি পুনর্বাসন উদ্যোগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুর রউফকে আটক করে। ভুক্তভোগী নারী ও শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
