ভারতের পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনী ফলাফলসহ কয়েকটি ইস্যুতে সংক্ষেপে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখেই কাজ করবে। সুতরাং পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক তা ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
আরও পড়ুন:মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে দ্রুতই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। সীমান্তে কথিত বাংলাদেশি সন্দেহে যে পুশইন হচ্ছে তা নিরসনে দিল্লির সঙ্গে আলোচনা জারি থাকবে। গঙ্গার পানি বণ্টন বিষয়ক চুক্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
