সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এগিয়ে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি

প্রথম সমাচার ডেস্ক ০৪ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনা চলমান রয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, এখন পর্যন্ত প্রাপ্ত ফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে এবং এককভাবে সরকার গঠনের দিকে এগোচ্ছে।

সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া গণনায় দেখা গেছে, মোট ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৫৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১২২টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস পেয়েছে ৪টি আসন এবং অন্যান্য দল ১টি আসনে এগিয়ে রয়েছে। বামফ্রন্ট এখনো কোনো আসনে এগোতে পারেনি।

সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১৪৮টি আসন। সে হিসেবে বিজেপি ইতোমধ্যেই সেই সীমা অতিক্রম করে এগিয়ে রয়েছে, যা দলটির জন্য পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা জোরদার করছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে দুই দফায়—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল—ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবার ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে নির্বাচন করে, আর বিজেপি প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠনের প্রত্যাশায় মাঠে নামে।

বিশেষ দ্রষ্টব্য: ভোট গণনা এখনো চলমান থাকায় চূড়ান্ত ফলাফলে কিছু পরিবর্তন আসতে পারে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...