পাকিস্তানের বিপক্ষে ৮ মে দুই ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।
টেস্টে ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। পাকিস্তানের ১২ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ২ ম্যাচ। অপর এক ম্যাচ ১ ড্র হয়।
বাংলাদেশের দুই জয় আসে ২০২৪ সালে। পাকিস্তানের মাটিতে ২ ম্যাচে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
এর আগে ২০০৩ সালে মুলতান টেস্টেও বাংলাদেশ জয় পেতে পারতো কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তে শেষ পর্যন্ত ১ উইকেটে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দুই দলের ব্যাটারদের মধ্যে মোহাম্মদ হাফিজ ৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৫০ রান করেন। ইউনুস খান ৭ ম্যাচে ৬৩৮ রান ও মুশফিকুর রহিম ৮ ম্যাচ খেলে ৫৬৬ রান করেন।
বোলারদের মধ্যে দানিশ কানিরিয়া মাত্র ৫ ম্যাচ খেলেই ৩৪ উইকেট শিকার করেন। ওমরগুল ৫ ম্যাচে ২২ এবং তাইজুল ইসলামও ৫ ম্যাচে ২২ উইকেট শিকার করেন।
দুই দল ১৬তম ম্যাচে মুখোমুখি হবে ৮ তারিখ। আশা করি বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করবে এবং পূর্বের সিরিজের ধারাবাহিকতায় পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হবে।
