ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৩ নম্বর কাকনী ইউনিয়নের বাগুন্দা গ্রামের একটি ফিশারির পাশে এক প্রেমিক যুগলকে আটক করেছেন স্থানীয়রা।
জানা গেছে, প্রেমিক ও প্রেমিকা দুজনই কাকনী ইউনিয়নের বাঁশতলা গ্রামের বাসিন্দা। ফিশারি এলাকায় তাদের একসঙ্গে দেখে স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন:মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। এ সময় স্থানীয়দের একটি অংশ ওই যুগলের বিয়ের দাবি জানান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
