রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

বগুড়ার কাহালুতে অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু

প্রথম সমাচার ডেস্ক ২২ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বগুড়ার কাহালু উপজেলায় আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৭টার দিকে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা সোনিয়া খাতুন সকালে মারা যায়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে ১০ বছর বয়সী শিশু কন্যা মেহা মনি মারা গেছে।

সোনিয়া খাতুন ওই এলাকার নিজামের স্ত্রী এবং তাদের মেয়ে মেহা মনি (১০)। বিকেল ৩টার দিকে কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কাহালু থানা পুলিশ জানায়, সোনিয়া বাবার বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করতেন। সকালে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে রান্নার কাজ করছিলেন। এ সময় তার ঘরে আগুন দেখতে পান তারা।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে মেহা মনির মৃত্যু হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যার উদ্দেশ্যে আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...