আগামী ১৭ এপ্রিল রোজ শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ| মিরপুরে সিরিজের ১ম ম্যাচ মাঠে গড়াবে সকাল ১১.০০ ঘটিকায়|
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো মুখোমুখি হয় ১৯৯০ সালে| সেই ম্যাচে ১৬১ রানে জয়লাভ করে নিউজিল্যান্ড| তারপর ৯ বছর বিরতী দিয়ে ১৯৯ সালে ২য় বার কিউইদের মুখোমুখি হয়ে ৬ উইকেটে হারে বাংলাদেশ| ১০ বছরে মাত্র ২ ম্যাচ খেলার পর ২০০০ সালে টেস্ট মর্যাদা লাভের পর নিয়মিতই কিউইদের মুখোমুখি হয় টাইগাররা| ২০০৮ সালে এসে ১২তম ম্যাচে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো হারায় বাংলাদেশ| আইসিএলের থাবায় ১৪ জন ক্রিকেটার ভারতে যাওয়ার পর মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে তারুণ্য নির্ভর বাংলাদেশ দল জুনায়েদ ও আশরাফুলের ফিফটিতে মিরপুরে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায়|
এরপর ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ ম্যাচ খেলে বাংলাদেশ দল ১ ম্যাচে জয়লাভ করে, পরাজয় ৩৪ ম্যাচে, রেজালন্ট হয়নি ১ ম্যাচে| এগারো জয়ের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ বার সিরিজ জিতেছে বাংলাদেশ| সেই দুই সিরিজ জয় ছিলো ২০১১/১২ সালে ৪-০ ও ২০১৩ সালে ৩-০ ব্যবধানে| এরপর ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে হারানো সহ কয়েকবার ম্যাচ জেতা হলেও সিরিজ জেতা হয়নি আর| সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে ৩ ম্যাচ সিরিজে মুখোমুখি হয়ে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ| তবে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জিতে বাংলাদেশ| সর্বশেষ মুখোমুখি হওয়া ম্যাচে চ্যাম্পিয়ন ট্রফিতে ৫ উইকেটে জিতে নিউজিল্যান্ড|
দুই দলের ব্যাটারদের মধ্যে ২৫ ম্যাচ খেলে ১০১০ রান করেন রস টেলর| মুশফিক ৩৫ ম্যাচ খেলে ৭৯৪ রান করে ২য় স্থানে আছেন| মাহমুদুল্লাহ ৩১ ম্যাচে ৭৯১ রান করেছেন| টম লাথাম ১৯ ম্যাচে ৭৩৩ ও তামিম ইকবাল ২৮ ম্যাচে ৭০০ রান করেন| সাকিব ২৩ ম্যাচে ৬৭৯ রান করেন|
বোলারদের মধ্যে সাকিব আল হাসান ২৩ ম্যাচে সর্বোচ্চ ৩৮ উইকেট শিকার করেন| কাইল মিলস ১৭ ম্যাচে ৩৩ উইকেট শিকার করেন| ড্যানিয়েল ভেট্টরী ২০ ম্যাচে ৩১ উইকেট শিকার করেন| রুবেল হোসেন ১৪ ম্যাচে ২৫ উইকেট শিকার করেন| জেমি নিশাম ১৫ ম্যাচে ২৩ ও মুস্তাফিজ ১৮ ম্যাচে ২৩ উইকেট শিকার করেন|
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৪ সালের সিরিজে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট শিকার করেন আফতাব আহমেদ|
আগামী শুক্রবার ৪৭তম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল| ¯^াগতিক বাংলাদেশ ভালো দল গঠন করেছে, অপরদিকে নিউজিল্যান্ড তাদের বেশ কয়েকজন সেরা ও নিয়মিত ক্রিকেটারদের ছাড়াই এসেছে| বাংলাদেশ দল ¯^াগতিক হওয়ায় সিরিজে এগিয়ে থাকবে| শুভ কামনা বাংলাদেশ|
