সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

প্রথম সমাচার ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে নতুন ‘আইন বিষয়ক সম্পাদক’ হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই আদেশ আজ থেকেই কার্যকর হবে।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...