রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু

প্রথম সমাচার ডেস্ক ২০ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর কাজ করার সময় চার শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে পাঁচটার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন গলানিয়া গ্রামের হৃদয়, মেহেদি ও ইমাম উদ্দিন এবং ধরন্তি গ্রামের আরমান।

এসব তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকে পাইপের কাজ করতে যান হৃদয় ও মেহেদি। তারা ট্যাংকের ভেতরে ঢোকার পর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল। তাদের সাড়া না পেয়ে আরও দুই ইমাম উদ্দিন ও আরমান ট্যাংকের ভেতরে ঢোকেন। তারাও ওপরে উঠে আসছিলেন না। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তারা সেপটিক ট্যাংকের অন্য পাশ ভেঙে ভেতরে প্রবেশ করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...