টানা ২য় ম্যাচে পরাজয়বরণ করেছে তারকা সমৃদ্ধ শক্তিশালী দল আবাহনী। আজ সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচে মোসাদ্দেকের ৪৯ বলে রেকর্ড শতকের ম্যাচেও ২ উইকেটে পরাজয়বরণ করে আবাহনী।
আবাহনী প্রথমে ব্যাট করতে নেমে জিসানের ৪৪ বলে ৫৪ ও মোসাদ্দেকের মাত্র ৪৯ বলে শতকে চড়ে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান করে। সিটির বোলার নিহাদুজ্জামান ৩ উইকেট শিকার করেন।
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে অধিনায়ক মেহেদী মারুফের ৭১, তাহজিবুলের ২৮ বলে ৪০, মোহাম্মদ এনামুলের ৭ বলে ২২ ও সাকলাইনের ১১ বলে ২৫ রানের সুবাদে ২৫.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১০ রান করে ২ উইকেটের জয় তুলে নেয়।
৫৬ বলে ৭১ রান করে ম্যাচসেরা হয়েছেন মেহেদী মারুফ। আবাহনী এর আগে প্রথম ম্যাচে ঢাকা লিওপার্ডস এর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের পর আজ হারলো সিটির বিপক্ষে।
