সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

রাতে ছাত্রলীগের মিছিল, সকালে তিনজন গ্রেপ্তার

প্রথম সমাচার ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন—শেরকান্দি এলাকার মো. জিসান, জুয়েল রানা ও মো. শাওন। পুলিশ জানিয়েছে, তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মোটরসাইকেল নিয়ে মিছিলের একটি ভিডিও পোস্ট করা হয়। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে একদল যুবককে মিছিল করতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...