সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

রূপগঞ্জ টাইগার্সকে উড়িয়ে দিলো গাজী গ্রুপ

প্রথম সমাচার ডেস্ক ০৭ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ঢাকা প্রিমিয়ার লীগ ২০২৬ এর ৯ম ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে ১৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাট হাতে ৫৮ বলে ৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মুনিম শাহরিয়ার।

প্রথমে ব্যাট করতে নামা গাজী গ্রুপ মুনিম শাহরিয়ারের ৫৮ বলে ৯২ ও সাব্বির হোসেনের ৭১ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৮ উইকেট হারিয়ে ২৮৫ রানের বড় সংগ্রহ গড়ে। রূপগঞ্জের হয়ে ৩ উইকেট শিকার করেন পেসার সুমন খান।

২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোঃ রুবেল ও আজিজুল হাকিম রনির বোলিং তোপে পরে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে ১৮২ রানে পরাজয়বরণ করে রূপগঞ্জ টাইগার্স। দলে হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন শাকির হোসেন ও ২০ রান করেন কালাম সিদ্দিকী। রুবেল ৪ ও আজিজুল ৩ উইকেট শিকার করেন।

দলের ১৮২ রানের বড় জয়ের ম্যাচে ৫৮ বলে ১১ চার ও ৫ ছয়ে ৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মুনিম শাহরিয়ার।

এটি ২য় ম্যাচে গাজী গ্রুপের ২য় জয় ও রূপগঞ্জ টাইগার্সের টানা ২য় পরাজয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...