সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×
সংসদে ফজলুর রহমান

শহীদ পরিবারের সদস্য জামায়াত করলে তা ‘ডাবল অপরাধ’

প্রথম সমাচার ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াতে ইসলামী করলে তা ‘ডাবল অপরাধ’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। আর শহীদ পরিবারের কেউ জামায়াত করলে সেটা ডাবল অপরাধ।’

ফজলুর রহমান আরও বলেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ নেই। তিনি দাবি করেন, ‘এই দেশে মুক্তিযোদ্ধারা আছে, থাকবে। মুক্তিযুদ্ধের শক্তিই বিজয়ী হবে, কোনো রাজাকারপন্থী শক্তি জয়ী হতে পারবে না।’

বক্তব্যে তিনি অতীত রাজনৈতিক প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়েও নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় চাপ ও হুমকির পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে তিনি রক্ষা পান বলেও উল্লেখ করেন।

এর আগে অতীত এক রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, জামায়াত জোট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলে তিনি ‘বিষ খাবেন’ এমন মন্তব্য করেছিলেন, যা রাজনৈতিক বক্তব্য হিসেবেই তিনি পুনরায় উল্লেখ করেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...