ইজরায়েলের শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে সরকারবিরোধী শিক্ষকদের ওপর গোপনে নজরদারি চালানোর একটি ইউনিট সক্রিয় ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম Haaretz।
প্রতিবেদনে বলা হয়, ইউনিটটির মূল উদ্দেশ্য ছিল সরকারের সমালোচনাকারী শিক্ষকদের চিহ্নিত করা এবং তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা। এ কার্যক্রমের নেতৃত্বে ছিলেন দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক এক কর্মকর্তা।
অভিযোগ রয়েছে, ওই ইউনিট শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বিক্ষোভে অংশগ্রহণ এবং রাজনৈতিক মতামতের ওপর নজরদারি চালিয়ে একটি বিস্তারিত তথ্যভাণ্ডার তৈরি করছিল।
প্রতিবেদন অনুযায়ী, সরকারের বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের সময় এসব তথ্য সংগ্রহ করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইজরায়েলে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
