সাতকানিয়ায় নিখোঁজের ৪ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর শাহাল শীল (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন:ত্রাণের পাশাপাশি পুনর্বাসন উদ্যোগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন
শনিবার (২৭ মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহাল শীল নাপিতের কাজ করতেন।
ঘটনার বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
