যুক্তরাষ্ট্র এখন আর অন্য দেশের ওপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই বলে মন্তব্য করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওয়াশিংটনের এমন সক্ষমতা আগের মতো আর অবশিষ্ট নেই।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বক্তব্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখন ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে, সেই সময় তারা আর কোনো স্বাধীন দেশের ওপর নিজেদের নীতি চাপিয়ে দিতে পারছে না।
আরও পড়ুন:মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায়, তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই।’
রেজা তালাই-নিক দাবি করেন, ওয়াশিংটনকে শেষ পর্যন্ত তাদের অবৈধ ও অযৌক্তিক অবস্থান পরিত্যাগ করতে হবে এবং বাস্তবতা মেনে নিতে হবে।
