মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।
২ দল এর আগে ৪৬ বার ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হয়েছে। নিউজিল্যান্ড ৩৪, বাংলাদেশ ১১ ম্যাচে জয় পেয়েছে। ১ ম্যাচে রেজাল্ট হয়নি। আজ ৪৭তম ম্যাচে লড়বে ২ দল।
একাদশে সুযোগ হয়নি সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও তানভীর ইসলামের৷ অংকনেরও জায়গা হয়নি।
বাংলাদেশের একাদশ:
মেহেদী মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, রিশাদ হোসাইন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
