টি২০ ক্রিকেটের ইতিহাসে মাত্র ৪র্থ ব্যাটার হিসেবে ১০০তম ফিফটির রেকর্ড গড়লেন বাবর আজম। টি২০ ক্রিকেটে বাবর চলে না, এমন আলাপের মাঝেই গতকাল পিএসএলে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলার এ রেকর্ড গড়েন বাবর।
এর আগে ডভিড ওয়ার্নার প্রথম ব্যাটার হিসেবে শততম ফিফটি করে বর্তমানে ১১৬ ফিফটিতে প্রথম স্থানে আছেন। ভিরাট কোহলী ২য় ও ৩য় ব্যাটার হিসেবে জস বাটলার শততম ফিফটি করেন।
শতক সহ ভিরাট কোহলির পঞ্চাশোর্ধ ইনিংসের সংখ্যা ১২৬, ভিরাট কোহলির ১১৬, বাবর আজমের ১১১, ক্রিস গেইলের ১১০ ও জস বাটলারের ১০৮ পঞ্চাশোর্ধ ইনিংস আছে টি২০ ক্রিকেটে। ক্রিস গেইলের সর্বোচ্চ ২২ টি শতক থাকলেও ফিফটি করেছেন ৮৮টি।
বাবর আজম ৪র্থ ব্যাটার হিসেবে শততম ফিফটি করলেও সবচেয়ে দ্রুততম মাত্র ৩৫৪ ম্যাচ ও ৩৪১ ইনিংসে এ রেকর্ড গড়েন। ভিরাট কোহলী ৪০১ ইনিংস, ডেভিড ওয়ার্নার ৪৩৫ ইনিংস ও বাটলার ৪৬৮ ইনিংসে ১০০তম ফিফটি করেন।
এই চার ব্যাটারের মধ্যে সবচেয়ে বিধ্বসী অর্থাৎ ১৪৬.৪১ স্ট্রাইকরেটে ব্যাট করেন জস বাটলার। তৎপর ডেভিড ওয়ার্নার ১৪০.৬১, ভিরাট কোহলী ১৩৫ ও সবচেয়ে কম ১২৮.৪১ স্ট্রাইকরেটে ব্যাট করেন বাবর আজম। মূলত স্ট্রাইকরেট জনিত কারনেই টি২০ ফরম্যাটে বাবরকে নিয়ে সমালোচনা হয়। তবে মাত্র ৩১ বছর বয়সেই এমন দূর্দান্ত রেকর্ড গড়ে ফেলা বাবর একদিন সবাইকে ছাড়িয়ে প্রথম স্থানে যাবেন, সেই সম্ভাবনা প্রবল।
