রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

২৫ দিনের ছুটিতে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রথম সমাচার ডেস্ক ২২ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ও কোরবানির ঈদ উপলক্ষে এই ছুটি। বৃহস্পতিবার (২১ মে) থেকে দীর্ঘ এ ছুটি শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে শিক্ষার্থীরা টানা এ ছুটি পাচ্ছেন। আগামী ১৪ জুন পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে আগামী ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন ১৬ দিনের ছুটি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...