পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মিরাজকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন আফিফ হোসেন ও লিটন দাস। আলোচনায় থাকলেও জায়গা হয়নি আকবর আলী ও রিপন মন্ডলের।
বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
আগামী ১৩ মার্চ মাঠে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে পাকিস্তানও দল ঘোষণা করেছে।
