টি২০ বিশ্বকাপের ২য় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠলো ভারত। ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সানজু স্যামসন।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৫৩ রানের পাহাড় গড়ে ভারত। দলের পক্ষে সানজু স্যামসন ৪২ বলে ৮৯, ইশান কিশান ১৮ বলে ৩৯, ডুবে ২৫ বলে ৪৩ ও পান্ডিয়া ১২ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন।
২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেথেলের ৪৮ বলে ১০৫ ও জ্যাকের ২০ বলে ৩৫ রানের পরও ৭ উইকেট হারিয়ে ২৪৬ রানে থেমে ৭ রানে হারে ইংল্যান্ড। ফাইনালে উঠে স্বাগতিক ভারত।
