শব্দেরা হারিয়ে যায় অযত্ন আর অবহেলায়,
ভাষাহীন কাটে সময়,
তুমি ভালো থেকো, সুখে থেকো,
আমার জীবন জুড়ে চলুক না হয় দুঃসময়।
স্মৃতিরা ভিড় করুক একলা রাতের বিষণ্ণতায়,
অশ্রু হয়ে ঝরুক গোপন কোনো বেদনায়।
আমি না হয় মরীচিকা হয়ে রবো পথের প্রান্তে,
আমার খবর দেব না কাউকে কোনোদিন জানতে।
অপ্রাপ্তির এই বোঝা আমি একাই নাহয় বইব,
অসহ্য যন্ত্রণা নিরবেই সইব।
তোমার আকাশে থাক রোদের ঝিলিক প্রতিদিন,
আমার পৃথিবী থাক শুধু অন্ধকারময় চিরদিন।
জুবায়ের আহমেদ
০৮/০৩/২০২৬
