বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

কোন দল কতবার জিতলো আইসিসি ট্রফি!

প্রথম সমাচার ডেস্ক ১০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

 

সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে ৩য়বারের মতো টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। অন্য কোন দল তিনবার টি২০ বিশ্বকাপ জিততে পারেনি। অস্ট্রেলিয়ার পর ২য় দল হিসেবে তিনবার আইসিসি বিশ্বকাপ জিতলো ভারত।

ওয়ানডে, টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশীর অধীনে আন্তর্জাতিক ট্রফি হিসেবে গণ্য করা হয়। তম্মধ্যে-
অস্ট্রেলিয়া সর্বোচ্চ ১০ বার ট্রফি জিতেছে। ৬ বার ওয়ানডে বিশ্বকাপ, ২ বার চ্যাম্পিয়ন ট্রফি, ১ বার টি২০ বিশ্বকাপ ও ১ বার টেস্ট চ্যাম্পিয়ন।
ভারত ২য় সর্বোচ্চ ৮ বার ট্রফি জিতেছে। ২ বার ওয়ানডে বিশ্বকাপ, ৩ বার চ্যাম্পিয়ন ট্রফি, ৩ বার টি২০ বিশ্বকাপ।
উইন্ডিজ ৩য় সর্বোচ্চ ৫ বার ট্রফি জিতেছে। ২ বার ওয়ানডে বিশ্বকাপ, ১ বার চ্যাম্পিয়ন ট্রফি, ২ বার টি২০ বিশ্বকাপ।
ইংল্যান্ড ৩ বার ট্রফি জিতেছে। ১ বার ওয়ানডে বিশ্বকাপ ও ২ বার টি২০ বিশ্বকাপ।
পাকিস্তান ৩ বার ট্রফি জিতেছে। ১ বার ওয়ানডে বিশ্বকাপ, ১ বার চ্যাম্পিয়ন ট্রফি ও ১ বার টি২০ বিশ্বকাপ।
শ্রীলংকা ৩ বার ট্রফি জিতেছে। ১ বার ওয়ানডে বিশ্বকাপ, ১ বার চ্যাম্পিয়ন ট্রফি ও ১ বার টি২০ বিশ্বকাপ।
নিউজিল্যান্ড ২ বার ট্রফি জিতেছে। ১ বার চ্যাম্পিয়ন ট্রফি ও একবার টেস্ট চ্যাম্পিয়নশীপ।
দক্ষিণ আফ্রিকা ২ বার ট্রফি জিতেছে। ১ বার চ্যাম্পিয়ন ট্রফি ও একবার টেস্ট চ্যাম্পিয়নশীপ।

একমাত্র দল হিসেবে অস্ট্রেলিয়া আইসিসির অধীনে ৪ ক্যাটাগরির ট্রফি জিতেছে। ভারত ও উইন্ডিজ টেস্ট চ্যাম্পিয়নশীপ জিতেনি। ইংল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ ও চ্যাম্পিয়ন ট্রফি জিতেনি। পাকিস্তান ও শ্রীলংকা টেস্ট চ্যাম্পিয়নশীপ জিতেনি।

নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা ওয়ানডে বা টি২০ বিশ্বকাপ জিতেনি। তারা ১ বার করে চ্যাম্পিয়ন ট্রফি ১ বার করে টেস্ট চ্যাম্পিয়নশীপ জিতেছে।

আইসিসির বাকি ৪ পূর্ণ সদস্য দেশের মধ্যে বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত কোন বিশ্বকাপের সেমিফাইনালও খেলতে পারেনি। বাংলাদেশ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলেছে মাত্র। আইসিসির সর্বশেষ দুই পূর্ণ সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে আফগানিস্তান একবার টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। আয়ারল্যান্ডের সর্বোচ্চ অর্জন ২০০৭ সালের প্রথম বিশ্বকাপেই সুপার এইট খেলা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...