জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য নিয়ে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। ঐ সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।
সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ জয়ের চারটি এসেছে ২০১৫ সালে।
একাদশ সাজাতে হিমশিম খেতে হবে ম্যানেজমেন্টকে। তানজিদ তামিম খেললে সাইফ হাসান বাদ যাবেন। দুজনের একজনের সুযোগ হবে না। লিটন খেললে অংকনের সুযোগ হবে না। রিশাদ খেললে তানভীর ইসলামের সুযোগ হবে না। পেসার নাহিদ রানা অথবা শরিফুল থাকবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
