আজ পাকিস্তানের বিপক্ষে ৩য় ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। দুপুর ২.১০ মিনিটে ম্যাচ মাঠে গড়াবে।
ইতিমধ্যে ৩ ম্যাচ সিরিজ ১-১ সমতায় আছে। আজ জয়ী দল সিরিজ জিতবে।
বাংলাদেশ দল এর আগে ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে দুই দলের মধ্যকার সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল। এবার প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেলেও ২য় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পায় পাকিস্তান। ফলে আজ শেষ ম্যাচ সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।
বাংলাদেশের একাদশে ২টি পরিবর্তন প্রায় নিশ্চিত। সাইফ অথবা শান্তর পরিবর্তে একাদশে আসবেন সৌম্য সরকার। তাসকিন অথবা নাহিদ রানার পরিবর্তে একাদশে আসবেন শরিফুল অথবা তানভীর। দুই ম্যাচ তিন পেসার নিয়ে খেললেও আজ ৩য় ম্যাচে তিন স্পিনার প্রয়োজন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, তানজিদ তামিম, সাইফ/শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসাইন, তানভীর/শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা/তাসকিন।
