তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ৩য় ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিক বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ তামিদের ৯৮ বলে মেইডেন শতক ও ১০৭ বলে ১০৭ রানের পাশাপাশি তাওহীদের ৪৮, লিটনের ৪১ ও সাইফের ৩৫ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করে বাংলাদেশ।
২৯১ রানের লক্ষে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পরলেও আগা সালমানের ৯৮ বলে ১০৬, শাদ মাসুদের ৩৪ ও আফ্রিদির ৩৮ রানের পরও শেষ পর্যন্ত ২৭৯ রানে অলআউট হয় পাকিস্তান। তাসকিন ৪, নাহিদ ২, মুস্তাফিজ ৩ ও রিশাদ ১ উইকেট শিকার করেন। ১১ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ ।
এর আগে ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে ৩- ব্যবধানে সিরিজ হারিয়েছিল টাইগাররা। দীর্ঘ ১১ বছর পর আবারো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ।
