চলমান যুদ্ধের মধ্যে দুঃসংবাদ পেল ইরান। দেশটির বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১৬) এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।
ইইউ কাউন্সিল জানিয়েছে, এই তালিকায় তাদের নাম রাখা হয়েছে, যারা ২০২৬ সালের জানুয়ারিতে রাস্তায় বিক্ষোভ দমনে সরাসরি ভূমিকা রেখেছিল। সেই দমন-পীড়নে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়।
এই নতুন নিষেধাজ্ঞার পর ইরানের বিরুদ্ধে ইইউর মোট নিষেধাজ্ঞার তালিকায় এখন ২৬৩ ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে।
