বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

জাতীয় দলের নির্বাচক হচ্ছেন নাঈম ইসলাম

প্রথম সমাচার ডেস্ক ১৮ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচক প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ছক্কা নাঈমখ্যাত নাঈম ইসলাম। তথ্য অনুযায়ী, হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন প্যানেলে তিনি নির্বাচক হিসেবে কাজ করবেন। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

নাঈম ইসলাম ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। একজন অলরাউন্ডার হিসেবে সফল ক্যারিয়ার ছিলো তাঁর। প্রথম শ্রেণীর ক্যারিয়ার বিবেচনায় নাঈম ইসলাম একজন কিংবদন্তি ক্রিকেটার।

জাতীয় দলে নিজে অবহেলিত হলেও দায়িত্ব পেলে ক্রিকেটার বাছাইয়ে দক্ষতার পরিচয় দেবেন নাঈম, এমনটাই প্রত্যাশা।

 

নাঈম ইসলাম নির্বাচক হিসেবে আসার মূল দিকগুলো:

দায়িত্ব: হাবিবুল বাশার প্রধান নির্বাচক হলে, নাঈম ইসলাম তার সাথে নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হিসেবে কাজ করবেন।

অভিজ্ঞতা: ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

প্রেক্ষাপট: গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ায় বিসিবি নতুন নির্বাচক খুঁজছিল, যেখানে নাঈম ইসলাম অন্যতম শীর্ষ পছন্দ ছিলেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...