বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

যুক্তরাষ্ট্রের ‘হৃৎপিণ্ডের’ মধ্যে ধরা পড়ল রহস্যজনক ড্রোন

প্রথম সমাচার ডেস্ক ১৯ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের হৃৎপিণ্ড ওয়াশিংটনে একটি সেনাঘাঁটির ওপর অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে। তথ্য অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ সেখানে থাকেন। এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট, যারা বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা এখনও নিশ্চিত হতে পারেননি এই ড্রোনগুলো কোথা থেকে এসেছে।

 

ওয়াশিংটনের ফোর্ট ম্যাকনায়ার (Fort McNair) ঘাঁটির ওপর ড্রোন উড়তে দেখা যাওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ কারণে রুবিও ও হেগসেথকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত তাদের স্থানান্তর করা হয়নি বলে জানিয়েছে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

 

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। এর ফলে সম্ভাব্য হুমকি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন সামরিক বাহিনী।

তবে, সংবাদ সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও পেন্টাগন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো প্রতিক্রিয়া জানায়নি। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল ড্রোনের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে প্রতিরক্ষা প্রধানের চলাফেরা নিয়ে মন্তব্য করা সম্ভব নয় এবং এ ধরনের তথ্য প্রকাশ দায়িত্বজ্ঞানহীন।’

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...