বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ত্রিশালে মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে পানিতে ডুবিয়ে নির্যাতন

ময়মনসিংহ প্রতিনিধি ০২ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

 ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় মোবাইল ফোন চুরির অপবাদে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বালিপাড়া এলাকার বুলু, মাসুম ও সুজন নামের তিন ব্যক্তি মোবাইল চুরির সন্দেহে আরফাত ও রিয়াদ নামের দুই শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। অভিযোগ রয়েছে, নির্যাতনের সময় শিশুদের শরীরে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পানিতে ডুবিয়ে রাখা হয়, যা অত্যন্ত অমানবিক আচরণ।

স্থানীয়রা জানান, একপর্যায়ে নির্যাতনের কারণে শিশু দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত নির্যাতন এবং হত্যাচেষ্টার শামিল। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...