বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

সিসিএস ‘ত্রৈমাসিক চন্দনাইশ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত

প্রথম সমাচার ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম উপজেলা চন্দনাইশের সচেতন নাগরিকদের সংগঠন চন্দনাইশ সিভিল সোসাইটি (সিসিএস) এর প্রকাশিত ‘ত্রৈমাসিক চন্দনাইশ’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন এবং ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

৪ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখের বিকাল ৪ ঘটিকায় সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে, ত্রৈমাসিক চন্দনাইশ সম্পাদক জমির উদ্দিন ও মুখপাত্র তানভীর আহমেদ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় শুরু হয়।

এতে উপস্থিত বক্তারা চন্দনাইশের বিভিন্ন টেকসই উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। বলেন— চন্দনাইশ উপজেলায় সরকারের মেগা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। কৃষি সম্প্রসারণ ও কারিগরি প্রশিক্ষণ এই দুটি বিষয় চন্দনাইশের মানুষের ভাগ্য খুব দ্রুত বদলাতে পারে। আমরা চাপসৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে চন্দনাইশের বিভিন্ন দফতর ও অফিসকে দায়িত্বশীল রাখতে চাই।

বক্তারা আরও বলেন— ত্রৈমাসিক চন্দনাইশ সফল তখনই, যখন এর প্রতিবেদন মানুষের বাস্তব সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। চন্দনাইশের অবহেলা, দুর্নীতি ও সংকটের বিরুদ্ধে কথা বলায় আমাদের অঙ্গীকার। প্রতি তিন মাসে আমরা সত্য তুলে ধরে চন্দনাইশের মানুষের সংকট সমস্যা এবং সমাধানের সূত্র খুঁজতে চাই।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর এম এ গফুর, থিয়েটার ইইন্সটিটিউটের পরিচালক কবি ও নাট্যকার অভীক উসমান, ইউনাইটেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম আমিনুল ইসলাম, মেট্টেপলিটন মেডিকেলের পরিচালক এম এ হাশেম, বিটিভির সাবেক ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মীর জামিল আকতার, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, দোহাজারী নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ জায়নুল আলম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, চন্দনাইশ সিভিল সোসাইটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ সাইফুদ্দীন (হিরু), চন্দনাইশ সিভিল সোসাইটির সদস্য ও শঙ্খতীর সম্পাদক মহিউদ্দীন কাদের, ত্রৈমাসিক চন্দনাইশের সহ সম্পাদক খান আইয়্যুব, আসিবুর রহমান আসিফ, আয়াজ আহমেদ ফাহিম, এনামুল হক ফারাবী, তৌহিদুল ইসলাম, ফখরুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষে ত্রৈমাসিক চন্দনাইশ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচনের মাধ্যমে এবং সার্বিক সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত ও চন্দনাইশের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

বিজ্ঞপ্তি/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...