মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী অধিবেশনে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংবিধান অনুযায়ী, নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং সংসদ সদস্যরা সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই অধিবেশনে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইন আকারে পাস করার জন্য সংসদে উত্থাপন করা হবে। এছাড়া দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে অধিবেশনে শোক প্রস্তাব আনা হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। গত ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর থেকেই দেশবাসীর আগ্রহ ছিল সংসদ অধিবেশন কবে শুরু হবে তা নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটল।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি প্রয়োজনীয় সব প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে।
