শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Logo
×

সার্টিফিকেটধারী শিক্ষা বেকারত্ব বাড়াচ্ছে: সেতুমন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শিক্ষাকে আমি দুইভাবে দেখতে চাই। একটা হলো কারিগরি শিক্ষা, যে শিক্ষা মানুষের প্রয়োজনে, যে শিক্ষা মানুষের কর্মদক্ষতা অর্জনে বিভিন্ন ক্ষেত্রে। আরেকটি হলো গবেষণালব্ধ শিক্ষা। শুধুমাত্র একাডেমিক শিক্ষা, সার্টিফিকেটধারী শিক্ষা কোনো-কোনো সময় বেকারত্ব বাড়াচ্ছে। শিক্ষিত বেকারের হার বাড়ছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আপনারা যে শিক্ষায় শিক্ষিত হলে তাতে আমার বিশ্বাস আপনারা একটা সক্ষম মানুষ হিসেবে জানবেন ও পারবেন। যার ফলে আমরা এটাকে প্রসারিত করতে চাই। এই এসএসসি ও এইচএসসিসহ আপনারা কেউ কেউ ডিপ্লোমাও করেছেন আমি যতটুকু জানলাম, এটা খুব বেশি উচ্চ শিক্ষা নয় তবে শিক্ষা একটা শিখেছেন সেটা হলো স্মার্টনেস, শারীরিক ফিটনেস ও মানুষিক বিকাশ। আগামীতে এটার সুফল পাবেন।

শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সংকট নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ আছে। তারপরও সরকার সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামগ্রিক সুবিধা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...