জেরুজালেমের একটি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতি মামলায় এই সপ্তাহে নির্ধারিত তার সাক্ষ্যগ্রহণ বাতিল করেছে।
নেতানিয়াহুর আইনজীবী “নিরাপত্তা ও কূটনৈতিক” পরিস্থিতির কথা উল্লেখ করে এই স্থগিতের আবেদন করেছিলেন, যা আদালত গ্রহণ করেছে।
মামলাটি বর্তমানে জেরা পর্যায়ে রয়েছে, যেখানে নেতানিয়াহু নিজেই সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছিলেন। ২০১৯ সাল থেকে তিনি তিনটি পৃথক দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হয়ে আসছেন।
তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বহুবার তার আদালতে উপস্থিতি পেছানো হয়েছে এবং প্রতিবারই গাজা, লেবানন ও ইরানে চলমান সংঘাতকে কারণ হিসেবে দেখানো হয়েছে।
সমালোচকদের মতে, যুদ্ধকালীন পরিস্থিতি বারবার ব্যক্তিগত আইনি দায় এড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আল-জাজিরা/পিএস
