নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ৩য় ম্যাচে আজ চট্টগ্রামে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ দল।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন এসেছে। রিশাদ হোসাইনের পরিবর্তে তানভীর ইসলাম ও তাসকিন আহমেদের পরিবর্তে মুস্তাফিজুর রহমান একাদশে আছেন।
মুস্তাফিজ প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ইনজুরীর কারনে। আজ ৩য় ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লীগে খেলতে যাবেন তিনি। টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ফিজকে।
বাংলাদেশের একাদশ-
সাইফ হাসান, তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
