রোববার, ২৬ এপ্রিল ২০২৬
Logo
×

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় ৪ জন নিহত

আন্তর্জাতিক প্রথম সমাচার ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

আজ সকালে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন।

অঞ্চলটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, কেন্দ্রীয় গ্রাম আল-মুগরাকার কাছে একটি বিমান হামলায় একজন নিহত হন, এবং গাজা সিটির কাছে ইসরায়েলি গুলি ও গোলাবর্ষণে আরও দুজন প্রাণ হারান।

এ ছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৭২,৫৮৭ জন নিহত হয়েছেন।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হওয়ার পরেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে, যা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

খবর আল-জাজিরা/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...