রোববার, ২৬ এপ্রিল ২০২৬
Logo
×

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের অধিনায়কত্বের পরিসংখ্যান

প্রথম সমাচার ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

 

২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দেন নাইমুর রহমান দুর্জয়। এর আগে আগে ১৯৯৯ সালের বিশ্বকাপে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্ব দিলেও সৌভাগ্যক্রমে নাইমুর রহমান হয়ে যান দেশের প্রথম টেস্ট অধিনায়ক। আমিনুল ইসলাম অধিনায়কত্ব হারালেও তিনি আবার প্রথম টেস্টে ১৪৫ রানের ইনিংস খেলে ইতিহাসের অংশ হয়েছেন দারুণ ভাবে। নাইমুর রহমানও অভিষেক টেস্টে ইনিংসে ৬ উইকেট শিকার করে ইতিহাসের অংশ হয়ে আছেন বুলবুলের মতোই। দেশকে প্রথম টেস্টে নেতৃত্ব দেয়ার গৌরবের পাশাপাশি বল হাতে ৬ উইকেট শিকার, এ যেন স্বপ্নের মতো শুরু।

ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট সহ ২০০০-০১ পর্যন্ত বাংলাদেশকে ৭ টেস্টে নেতৃত্ব দেন নাইমুর রহমান। তম্মধ্যে ৬ পরাজয়ের বিপরীতে ১ ড্র আছে। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট ড্র হয়। অবশ্য ৪র্থ ও ৫ম দিন বৃষ্টির কারনে খেলা না হওয়াতেই ম্যাচ ড্র হয়। সেটি ছিলো আবার মাশরাফি বিন মোর্তুজা ও খালেদ মাহমুদ সুজনের অভিষেক টেস্ট। অবাক করা বিষয়, সুজন দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেললেও অভিষেক টেস্ট সহ টানা কয়েক টেস্টে সুযোগ পাননি। বাংলাদেশের ৬ষ্ঠ টেস্টে এসে অভিষেক হয় সুজনের।

টেস্টে নাইমুর রহমান ৮ ম্যাচ খেলেন। ইনিংসে ৬ উইকেট সহ মোট ১২ উইকেট পেয়েছেন। ব্যাট হাতে কোন ফিফটি নেই। সর্বোচ্চ ৪৮ ও মোট রান ২১০। ৮ টেস্ট ক্যারিয়ারের ৭ ম্যাচেই দেশকে নেতৃত্ব দিয়েছেন।

নাইমুর রহমান ওয়ানডেতে বাংলাদেশকে ৪ ম্যাচে নেতৃত্ব দেন ২০০০-০১ পর্যন্ত। চার ম্যাচেই পরাজয়। খেলেছেন ২৯ ওয়ানডে, ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭, মোট রান ৪৮৮, বল হাতে ম্যাচে সর্বোচ্চ ২ উইকেট শিকার, মোট উইকেট ১০। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোটামুটি মানের পারফর্ম করেছেন অলরাউন্ডার হিসেবে। তবে অভিষেক টেস্টে ৬ উইকেট শিকার করে আলোড়ন সৃষ্টি করলেও পরবর্তীতে তা ধরে রাখতে পারেননি।

নাইমুর রহমান আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও জাতীয় দলের হয়ে আরো ম্যাচ খেলেছেন, যেগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি ছিলো না। তম্মধ্যে ১৯৯৭ সালের আইসিসি ট্রফি অন্যতম, এগুলো ছিলো আইসিসি ট্রফি ম্যাচ। এছাড়া আরো কিছু ম্যাচ ছিলো, যেগুলো লিষ্ট এ মর্যাদার ছিলো।

বাংলাদেশ ক্রিকেটের উত্থানের সময়ের অন্যতম ক্রিকেটার নাইমুর রহমান। অভিষেক টেস্টে দেশকে নেতৃত্ব দেয়া এবং একই ম্যাচে বল হাতে ৬ উইকেট শিকার করায় ইতিহাসের গুরুত্বপুর্ণ অংশ হিসেবে নাইমুর রহমানের নাম থাকবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...