সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

ইস্পাত রপ্তানি বন্ধ করল ইরান

প্রথম সমাচার ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ইস্পাত (স্টিল) পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। দেশটির ইস্পাতশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

ফার্স নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট আই জানায়, ইরানের কাস্টম কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করেছে যেখানে স্ল্যাব, শিট, স্ট্রিপসহ বিভিন্ন ধরনের ইস্পাত পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ২৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

ইরানের কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় দেশটির ইস্পাতশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিন আগে, অর্থাৎ ৮ এপ্রিলের আগে, ইসরায়েল দাবি করেছিল যে তাদের বিমান হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে। একই সঙ্গে পেট্রোকেমিক্যাল স্থাপনা ও পরিবহন অবকাঠামোতেও হামলা চালানো হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...