সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

যুদ্ধ নিরসনে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রথম সমাচার ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ইরান ও যুক্তরাষ্ট্রের ম্যধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা চালিয়ে যাওয়া পাকিস্তানের কর্মকর্তারা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তেহরান নতুন একটি সংশোধিত প্রস্তাব দেবে। মঙ্গলবার( ২৮ এপ্রিল) মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএনকে।

প্রতিবেদনে সূত্রগুলো বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফর শেষে আজ তেহরানে ফিরে যাওয়ার কথা রয়েছে। পরে সেখানে তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করবেন।

তবে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান গোপন থাকায় যোগাযোগ প্রক্রিয়া ধীরগতির বলে জানা গেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের পূর্বের প্রস্তাব তিনি গ্রহণ করবেন না। ওই প্রস্তাবে প্রথমে যুদ্ধ বন্ধ এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছিল।

সূত্রগুলো বলছে, পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং ইরান নতুন প্রস্তাবে কতটা ছাড় দেয়, তার ওপরই আলোচনার অগ্রগতি নির্ভর করবে।

এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে ‘পতনের মুখে’ রয়েছে এবং তারা হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। যাতে তারা নিজেদের নেতৃত্ব সংকট সামাল দিতে পারে।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সংশোধিত প্রস্তাবই নির্ধারণ করবে সংঘাত নিরসনের পথে কতটা অগ্রগতি সম্ভব।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...