বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Logo
×

বৃষ্টিতে পরিত্যক্ত হলো ২য় টি২০ ম্যাচ

প্রথম সমাচার ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

 

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার ২য় টি২০ ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ ২.০০ টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘসময় অপেক্ষা শেষে ম্যাচ শুরু করার সম্ভাবনা না থাকায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচটি।

এর আগে বাংলাদেশ দল সিরিজের ১ম ম্যাচে নিউজিল্যান্ডের গড়া ১৮২ রানের জবাবে তাওহীদ হৃদয় ও শামীমের দূর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আজ সিরিজ জয়ের সুযোগ থাকলেও বৃষ্টির হানায় অপেক্ষা বেড়েছে বাংলাদেশের।

আগামী ২ মে শনিবার সিরিজের ৩য় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেই ম্যাচ জিতলে ২-০ ব্যবধানে সিরিজ জিতবে, অপরদিকে নিউজিল্যান্ড জিতলে ১-১ সমতায় ড্র হবে সিরিজ। বাংলাদেশ আজ সিরিজ জয়ের সুযোগ হারালেও শনিবারে সিরিজ জয়ের অপেক্ষায়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...