সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রথম সমাচার ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুক্তরাজ্য শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনক্রমে ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার এই তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আবুল কালাম আজাদকে এবং সদস্য সচিব করা হয়েছে খসরুজ্জামান খসরুকে।

কমিটির অন্য সদস্যরা হলেন—

১. মুজিবুর রহমান মুজিব

২. আলহাজ্ব তৈমুছ আলী

৩. শাহ আখতার হোসেন টুটুল

৪. আক্তার হোসেন

৫. অধ্যাপক ফরিদ উদ্দিন

৬. গোলাম রব্বানী আহমেদ সোহেল

৭. শরীফুজ্জামান চৌধুরী তপন

৮. এম এ মুকিত

৯. এমদাদ হোসেন টিপু

১০. মো. তাজুল ইসলাম

১১. শেখ শামসুদ্দিন শামিম

১২. কাজী ইকবাল হোসেন দেলোয়ার

১৩. আতিকুর রহমান চৌধুরী পাপ্পু

১৪. আবেদ রাজা

১৫. মো. ফয়জুল হক

১৬. শহিদুল ইসলাম মামুন

১৭. কামাল উদ্দিন

১৮. দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ

১৯. ব্যারিস্টার মওদুদ আহমেদ খান

২০. গুলজার আহমেদ খান

২১. মিজবাহুজ্জামান সোহেল

২২. হাসনাত কবির খান রিপন

২৩. ড. মুজিবুর রহমান

২৪. আসাদুজ্জামান আহমেদ

২৫. সালেহ আহমদ জিলান

২৬. শামসুর রহমান মাহতাব

২৭. সালেহ গজনবী

২৮. ফখরুল ইসলাম বাদল

২৯. ফেরদৌস আলম

৩০. শেখ আলী আহমেদ

৩১. বাবুল আহমেদ চৌধুরী

৩২. সেলিম আহমদ

৩৩. শামীম আহমেদ

৩৪. সোহেল আহমেদ সাদিক

৩৫. ডালিয়া লাকুরিয়া

৩৬. খিজির আহমদ

৩৭. হাবিবুর রহমান হাবিব

৩৮. ব্যারিস্টার আলিমুল হক লিটন

৩৯. তোফাজ্জল আলম।

 

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরুর নাম ঘোষণা করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি।

তখন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘শিগগিরিই’ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সর্বশেষ যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন এম এ মালিক ও সাধারণ সম্পাদক ছিলেন কয়সর এম আহমেদ। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা দুজনই দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে এম এ মালিক এবং সুনামগঞ্জ-৩ আসনে কয়সর এম আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...